Swami Vivekananda Scholarship 2024-25: স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit-Cum-Means) এর Fresh এবং Renewal ২০২৪-২৫ আবেদন সেশনের জন্য শুরু হল। তবে মাইনোরিটি বা সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন করতে পারবে না। তাদের জন্য আলাদা নির্দিষ্ট পোর্টাল আছে সেখানে আবেদন করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে Fresh হিসেবে আবেদন কারা করতে পারবে এবং Renewal হিসেবে কারা আবেদন করবে তা নিচে আলোচনা আছে। সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্টও দেওয়া আছে।
SVMCM Fresh Application Start Date: 20-11-2024
SVMCM Renewal Application Start Date: 20-11-2024
Swami Vivekananda Scholarship কারা কোন ক্ষেত্রে আবেদন করবেঃ
(1) যে সমস্ত ছাত্র-ছাত্রী WBBSE, ICSE, WBBME থেকে ৬০% বা তার বেশি নম্বর নিয়ে দশম শ্রেণী থেকে উত্তির্ণ হয়েছে তারা ‘ Fresh ‘ হিসেবে আবেদন করতে পারবে। তবে CBSE বোর্ড থেকে দশম শ্রেণী উত্তির্ণ হয়েছে এমন ছাত্র-ছাত্রীরা এখনও পর্যন্ত আবেদন করতে পারবে না।
(2) যে সমস্ত ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং একাদশ শ্রেণীর পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে তারা ‘ Renewal ‘ এর আবেদন করবে।
(3) যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে এবং ২০২৪ সালে একাদশ শ্রেণীতে পাড়ছে তারা ২০২৪-২৫ সেশনে ‘ Fresh ‘ হিসেবে আবেদন করতে পারবে।
(4) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(5) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
Swami Vivekananda Scholarship প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
(i) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট।
(ii) ভর্তির রসিদ।
(iii) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
(iv) আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড ।
(v) ব্যাঙ্কের পাস বই (Bank pass book)।
SVMCM স্কলারশিপে Fresh হিসেবে আবেদন যেসব ডকুমেন্টস আপলোড করতে হবেঃ
(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট (Both Sides)।
(2) ভর্তির রসিদ (Admission receipt)।
(3) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
(4) আধার কার্ড (Aadhar card) / ভোটার কার্ড (Votar card) / রেশন কার্ড (Ration card) ।
(5) ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা (Bank Pass Book Containing A/C, IFSC Code)।
(6) এক কপি পাসপোর্ট সাইজের ফটো (Photo) এবং সিগনেচার (Signature)।
Swami Vivekananda Scholarship, Renewal এর ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট (Both Sides)।
(2) পরবর্তী ক্লাসে ভর্তির রসিদ (Admission receipt)।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে Fresh এবং Renewal আবেদন করার জন্য এবং স্কলারশিপের ব্যপারে আরও জানার জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই সরাসরি আবেদন করা যাবে।
Apply for Fresh / Renewal for Swami Vivekananda Scholarship 2024-25
Latest Posts:
- উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র-PDF | WB HS 4th Semester Question Paper 2026 Free
- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! pdf দেখে নিন | High School Holiday List 2026
- [PDF] মাধ্যমিক ২০২৬ প্রশ্নপত্র (All Subjects) | Madhyamik Question Paper 2026 Download
- HS 2026 English 4th Semester Question Paper PDF | উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র
- উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ২০২৬ PDF | HS 4th Semester Bengali Question Paper 2026
