পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে (Taruner Swapno 2025) আবেদন শুরু হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পাঠরত তারা এই প্রকল্পে তাদের পড়াশোনার জন্য ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন ১০০০০ টাকা পাবে। কারা আবেদন করতে পারবে, কিভাবে করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapno Scheme) :
২০২৫-২৬ সেশনে একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য ১০০০০ টাকা করে দেওয়া হবে।
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে?
যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পাশ করে ২০২৫-২৬ সেশনে একাদশ শ্রেণীতে পাঠরত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
Taruner Swapno প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে?
২০২৫-২৬ সেশনে একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তারা তাদের নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। বিদ্যালয় থেকে দুটি ফর্ম দেওয়া হবে Annexure-F এবং Self Declaration। ফর্ম দুটি সঠিকভাবে পূরণ করে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে।
Taruner Swapno প্রকল্পে কিভাবে আবেদন কি কি ডকুমেন্টস লাগবে?
(1) ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্কের পাশবই এর প্রথম পাতার জেরক্স কপি।
(2) আধার কার্ডের জেরক্স কপি।
(3) আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর।
(4) বাংলার শিক্ষা পোর্টাল এর BSP id
ছাত্র ছাত্রীরা যেন যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম দুটি নেওয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে যোগাযোগ করে।
- উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র-PDF | WB HS 4th Semester Question Paper 2026 Free
- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! pdf দেখে নিন | High School Holiday List 2026
- [PDF] মাধ্যমিক ২০২৬ প্রশ্নপত্র (All Subjects) | Madhyamik Question Paper 2026 Download
- HS 2026 English 4th Semester Question Paper PDF | উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র
- উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ২০২৬ PDF | HS 4th Semester Bengali Question Paper 2026
