পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (2027 Madhyamik Revised Routine) তরফ থেকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। দেশ জুড়ে আসন্ন জনগণনার (Census 2027) কাজের জন্য পূর্বনির্ধারিত ফেব্রুয়ারি মাসের পরিবর্তে মার্চ মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত করার সির্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার সূচি পরিবর্তনের কারণ
পূর্বে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রেজিস্টার জেনারেল ও সেন্সাস কমিশনারের বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৭ সালের জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে। এই কাজে মাধ্যমিক স্তরসহ বহুসংখ্যাক স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মী নিযুক্ত থাকবেন। ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হলে প্রশাসনিক ও নজরদারির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই ১ মার্চ থেকে পরীক্ষা শুরু করার প্রস্তাব পাঠানো হয়েছে।
২০২৭ মাধ্যমিক পরীক্ষার প্রস্তাবিত নতুন রুটিন
পরীক্ষা প্রতিদিন একটিমাত্র বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র পড়ার জন্য সকাল ১০ঃ৪৫ থেকে ১১ঃ০০ টা পর্যন্ত সময় দেওয়া হবে। মূল পরীক্ষা চলবে সকাল ১১ঃ০০ টা থেকে দুপুর ২ঃ০০ টা পর্যন্ত।
| দিন | তারিখ | বিষয় |
|---|---|---|
| মঙ্গলবার | ২ মার্চ ২০২৭ | প্রথম ভাষা (First Language) |
| বুধবার | ৩ মার্চ ২০২৭ | দ্বিতীয় ভাষা (Second Language) |
| শুক্রবার | ৫ মার্চ ২০২৭ | ইতিহাস (History) |
| সোমবার | ৮ মার্চ ২০২৭ | ভূগোল (Geography) |
| শুক্রবার | ১২ মার্চ ২০২৭ | গণিত (mathematics) |
| শনিবার | ১৩ মার্চ ২০২৭ | ভৌতবিজ্ঞান (Physical Science) |
| সোমবার | ১৫ মার্চ ২০২৭ | জীবনবিজ্ঞান (Life Science) |
| মঙ্গলবার | ১৬ মার্চ ২০২৭ | ঐচ্ছিক বিষয় (Optional Subjects) |
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা
এটি পর্ষদের প্রস্তাবিত খসড়া সূচি। পর্ষদ প্রয়োজনে যে কোনো সময় এই দিনক্ষণ পরিবর্তন করতে পারে। চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।
২০২৭ মাধ্যমিক পরীক্ষার প্রস্তাবিত নতুন রুটিনের কপি (2027 Madhyamik Revised Routine)

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
LATEST POSTS:
- পিছিয়ে গেল ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ! দেখুন নতুন রুটিন | 2027 Madhyamik Revised Routine
- রসায়ন প্রশ্নপত্র- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার | HS 2027 Chemistry Question Paper Semester 3 PDF
- উচ্চমাধ্যমিক ২০২৭ সেমিস্টার ৩ ভূগোল প্রশ্নপত্র PDF | WBCHSE Class 12 Geography Sem-3 Question Paper Download
- উচ্চমাধ্যমিক ২০২৭ ইতিহাস প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার | WBHS 2027 Sem-3 History Question Paper PDF Download
- বাংলা প্রশ্নপত্র-উচ্চমাধ্যমিক ২০২৭ সেমিস্টার ৩ পরীক্ষা | 2027 HS Sem-3 Bengali Question Paper PDF




