পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ২০২৫-২৬ সেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপে (Aikyashree Scholarship 2025-26) অনলাইন আবেদন শুরু হল। বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা (Minority Students) এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী ছাত্র-ছাত্রীরা যাদের বার্ষিক পারিবারিক আয় ২ লক্ষ টাকার মধ্যে তারাই আবেদনের যোগ্য। নীচে আবেদনের পদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হল।
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের যোগ্যতা
- আবেদনকারী ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে।
- বিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘ বাংলার শিক্ষা ‘ ইউনিক আইডি থাকতে হবে।
- পূর্বতন পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে (প্রথম শ্রেণী ও TSP ছাড়া)।
- ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউণ্ট থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি (Aikyashree Scholarship 2025-26)
যেসব ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণি বা নতুন স্কুলে ভর্তি হয়েছে ও যে সকল ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের করার লিঙ্ক নীচে দেওয়া আছে।
আরও দেখুনঃ নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু | Nabanna Scholarship 2025আবেদনের Renewal পদ্ধতি
দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের Renewal করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই। Renewal করার জন্য যোগ্য ছাত্র-ছাত্রীরা SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবে।
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ (Last Date)
২০২৫-২৬ সেশনে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা ২৫ জুন ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৫
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫ আবেদনের লিঙ্ক
নীচে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য সরাসরি অফিসিয়াল লিঙ্ক দেওয়া হলো। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই Aikyashree Scholarship এ আবেদন করা যাবে।

LATEST POSTS
- উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র-PDF | WB HS 4th Semester Question Paper 2026 Free
- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! pdf দেখে নিন | High School Holiday List 2026
- [PDF] মাধ্যমিক ২০২৬ প্রশ্নপত্র (All Subjects) | Madhyamik Question Paper 2026 Download
- HS 2026 English 4th Semester Question Paper PDF | উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র
- উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ২০২৬ PDF | HS 4th Semester Bengali Question Paper 2026
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
