West Bengal NMMSE Scholarship 2026: শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল মিনস-কাম-মেরিট (National Means-Cum-Merit Scholarship) স্কলারশিপের আবেদন। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যাদের সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫% নম্বর (SC, ST এবং PH ছাত্র-ছাত্রীদের জন্য ৫% নম্বর ছাড়) আছে তারা এই স্কলারশিপের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। NMMSE স্কলারশিপে বছরে ১২০০০ টাকা করে ৪ বছর পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে। NMMSE Scholarship 2026 আবেদনের যোগ্যতা, সিলেবাস, ফর্ম ফিলাপের ডেট এবং প্রশ্মপত্রের ধরন ইত্যাদি বিষয় নিয়ে নীচে আলোচনা করা আছে।
NMMSE Scholarship 2026 Overview
| Name of Scholarship | National Means-Cum-Merit Scholarship (NMMS) |
| Application Starts | 28-07-2026 |
| Last date of Application | 16-09-2026 |
| Date of Examination | 20-12-2026 |
| Official Website | https://banglarshiksha.wb.gov.in/scholarships/ |
| Official Notice | Click here |
কারা আবেদন করতে পারবে (NMMSE Scholarship 2026 Eligibility)
(১) অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী যাদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% মার্কস আছে (SC, ST এবং PH ছাত্র-ছাত্রীদের জন্য ৫% নম্বর ছাড় আছে)।
(২) ছাত্র-ছাত্রীদের পারিবারিক আয় ৩,৫০০০০/- টাকার মধ্যে হতে হবে।
(৩) ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গেরই কোনো সরকারী বা সরকারী অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়ে পাঠরত হতে হবে।
(৪) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে।
NMMSE পরীক্ষার সিলেবাস
NMMSE পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে সপ্তম ও অষ্টম শ্রেণী স্টাণ্ডার্ড প্রশ্মপত্র হবে। যে সমস্ত বিষয়ের ওপর প্রশ্মপত্র হবে তা হল গণিত, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। পরীক্ষা হবে বুকলেটের মাধ্যমে, প্রতিটি প্রশ্ম এক নম্বরের করে হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
পরীক্ষার প্রশ্মপত্রের ধরন (NMMSE Exam Pattern)
NMMSE পরীক্ষা দুটি সেশনে দুই ধরনের প্রশ্ম থাকবে (1) Mental Ability Test (2) Scholastic Aptitude Test । দুটি সেশনের জন্য ৯০ মিনিট করে সময় থাকবে।
| Name of Test | Types | Marks | No. of Question | Duration |
|---|---|---|---|---|
| Mental Ability Test | MCQ | 90 | 90 | 90 min |
| Scholastic Aptitude Test | MCQ | 90 | 90 | 90 min |
NMMSE Scholarship 2026 আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
National Means-Cum-Merit Scholarship (NMMS) পরীক্ষার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে-
(১) পরিবারিক আয়ের সার্টিফিকেট (Family Income Certificate)।
(২) ব্যাঙ্কের পাশ বই (Bank passbook)।
(৩) কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)।
(৪) ডিসেবিলিটি সার্টিফিকেট (Dissability Certificate)।
NMMSE Scholarship 2026 আবেদনের লিঙ্ক
নীচে NMMSE Scholarship 2025 এর আবেদনের লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে সরাসরি NMMSE পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
আরও দেখুন: পশ্চিমবঙ্গ NMMSE পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র (Previous year Question Paper)
What documents are required for NMMS exam 2026?
(1) Passport size photograph
(2) Student Signature
(3) Family Income Certificate
(4) SC, ST, PH Certificate
Which students are eligible for NMMSE?
Student studing in class 8 and having 55% marks in last class
Is NMMSE for private school?
No, only for Government School and Government Sponsor School
What is the last date for NMMSE application 2026?
16 Sept 2026
What is the date for NMMSE exam 26?
20 Dec 2026
What is the pass maks for NMMSE 2026?
Minimum 40% marks in both MAT & SAT
What is the scholarship amount for NMMS 2026?
Rs- 12000 per Year for Class-9, 10, 11, 12
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- NMMSE Scholarship 2026 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern
- মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন PDF | WB Madhyamik 2027 Exam Routine PDF
- পরিবেশ দূষণ ও তার প্রতিকার-বাংলা প্রবন্ধ রচনা | Environmental polution and its remedies
- HS 2027 Semester 3 Exam Routine | প্রকাশিত হলো! চেক করুন পরীক্ষার সময়সূচি
- একটি গাছ একটি প্রাণ – প্রবন্ধ রচনা | Ekti Gach Ekti Pran




