Madhyamik 2026 Result PPR-PPS: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় ৯ মে ২০২৬। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট হয়নি তারা মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) করতে পারবে (WBBSE Madhyamik 2026 Result PPR-PPS)। তার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে। www.wbbsedata.com থেকে মাধ্যমিক উত্তরপত্রের Review এবং Scrutiny করা যাবে। ওইদিন অর্থাৎ ৯ মে ২০২৬ বিকেল ৪ টা থেকেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) এর আবেদনের শেষ তারিখ ২২ মে ২০২৬।
Madhyamik 2026 Result PPR-PPS Overview
| তথ্য | বিবরণ |
|---|---|
| Examination | Madhyamik 2026 |
| Board | West Bengal Board of Secondary Education (WBBSE) |
| PPR/PPS Application Starts | 9 May 2026 form 4 pm |
| PPR/PPS Application Last Date | 22 May 2026 |
| PPR Fees | 100 per Subject |
| PPS Fees | 80 per Subject |
Madhyamik 2026 Result PPR-PPS সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
(১) শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীরাই Scrutiny (PPS) এর জন্য আবেদন করতে পারবে।
(২) মাধ্যমিক পরীক্ষায় ফেল করা ছাত্র-ছাত্রীরাই Review (PPR) এর জন্য আবেদন করতে পারবে।
(৩) PPR/ PPS শুধুমাত্র লিখিত উত্তরপত্রের ওপরেই করা যাবে।
(৪) PPR/ PPS এর অনলাইনে আবেদন করতে হবে এবং তা কেবলমাত্র স্কুল থেকেই করতে হবে।
(৫) PPR এর ক্ষেত্রে উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হবে কিন্তু PPS এর ক্ষেত্রে শুধুমাত্র নম্বরের যোগফল চেক করা হবে।
PPR/ PPS আবেদনের জন্য কত টাকা লাগবে?
স্কুটনি (PPS) আবেদনের জন্য বিষয় প্রতি ৮০ টাকা করে লাগবে এবং রিভিউ (PPR) এর ক্ষেত্রে বিষয় প্রতি ১০০ টাকা করে লাগবে।
Madhyamik 2026 Result PPR-PPS কিভাবে আবেদন করবেন?
নিজের নাম, রোল নম্বর এবং যে যে বিষয়ের ওপর রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) করতে চায় তা পরিস্কার করে লিখে সাধারণ কাগজে স্কুলের হেড মাস্টার মহাশয়ের কাছে আবেদন করতে হবে। সঙ্গে মার্কশিটের জেরক্স এবং নির্দিষ্ট ফি দিতে হবে।
PPR/ PPS আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষ তারিখ:
রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) এর জন্য আবেদন শুরু ৯ মে ২০২৬ বিকেল ৪ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ২২ মে ২০২৬ মধ্যরাত্রি পর্যন্ত। তার পরে আর কোনো আবেদন গ্রহন করা হবে না।
আর দেখুনঃ [PDF] মাধ্যমিক ২০২৬ প্রশ্নপত্র (All Subjects) | Madhyamik Question Paper 2026 Download
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel, Facebook Pageজয়েন করুন এবং Telegram Channelজয়েন করুন।
LATEST POSTS:
- ড. শ্যামাপ্রসাদ মুখার্জি (dr shyama prasad mukherjee) প্রবন্ধ রচনা | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য
- NMMSE Scholarship 2026 | স্কলারশিপ ৪৮০০০ টাকা! আবেদন শুরু হল
- মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন PDF | WB Madhyamik 2027 Exam Routine PDF
- পরিবেশ দূষণ ও তার প্রতিকার-বাংলা প্রবন্ধ রচনা | Environmental polution and its remedies
- HS 2027 Semester 3 Exam Routine | প্রকাশিত হলো! চেক করুন পরীক্ষার সময়সূচি




