Madhyamik Bengali Pather Dabi MCQ

পথের দাবী (উপন্যাস) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Pather Dabi MCQ Question Answer

Blinking Buttons WhatsApp Telegram

পথের দাবী (উপন্যাস) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়( Pather Dabi MCQ )

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের (Class 10 Bengali) উপন্যাস পথের দাবী (উপন্যাস) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়(Pather Dabi) থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে পারো। বিভিন্ন প্রশ্মবিচিত্রা এবং টেস্ট পেপার থেকে এই MCQ প্রশ্মগুলি সংগ্রহ করা হয়েছে।

পথের দাবী (উপন্যাস) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- মাধ্যমিক বাংলা থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর (Madhyamik Bengali Pather Dabi MCQ Question Answer) গুলি নিচে দেওয়া হলো।

(১) “পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল”-পুলিশ স্টেশনে মোট খাটসহ কত জন বাঙালি ছিল?

(ক) জনা পাঁচেক (খ) জনা ছয়েক (গ) জনা সাতেক (ঘ) জনা আষ্টেক

উত্তর- জনা ছায়েক।

(২) পুলিশ স্টেশনে আটক ভারতীয়রা চাকরির উদ্দেশ্যে চলে এসেছে-

(ক) বার্মাতে (খ) রেঙ্গুনে (গ) নাগপুরে (ঘ) সিঙ্গাপুরে

উত্তর- রেঙ্গুনে।

(৩) পলিটিক্যাল সাসপেক্ট এর নাম কি?

(ক) সব্যসাচী মৌলিক (খ) সব্যসাচী মল্লিক (গ) সব্যসাচী মিত্র (ঘ) গিরিশ মহাপাত্র

উত্তর- সব্যসাচী মৌলিক।

(৪) “সংসারের মেয়াদ বোধ করি বেশিদিন নাই”- মেয়াদ বেশিদিন নাই

(ক) জগদীশ বাবুর (খ) নিমাই বাবুর (গ) তলওয়ারকরের (ঘ) গিরিশ মহাপাত্রের

উত্তর- গিরিশ মহাপাত্রের।

(৫) ‘কেবল আশ্চর্য’- আশ্চর্যের বিষয়টি হল উদ্দেশ্য ব্যক্তির

(ক) শক্তসবল শরীর (খ) দুহাতের শক্তি (গ) দুটি চোখের দৃষ্টি (ঘ) বার্নিশ করা পাম্পশু

উত্তর- দুটি চোখের দৃষ্টি।

(৬) গিরিশ মহাপাত্রের পকেটের রুমালের ছবিটি হল-

(ক) ঝরনার (খ) বাঘের (গ) পাখির (ঘ) শিয়ালের

উত্তর- বাঘের।

(৭) গিরিশ মহাপাত্রের চুলে মাখানো তেল থেকে যে গন্ধ পাওয়া যাচ্ছিল-

(ক) নারকেলের (খ) জুঁই ফুলের (গ) জবা ফুলের (ঘ) লেবুর তেলের

উত্তর – লেবুর তেলের।

(৮) “তবে এ বস্তুটি পকেটে কেন?”-যে বস্তুটিকে নির্দেশ করা হয়েছে সেটি কি?

(ক) কাঠের ফুটরুল (খ) লোহার কম্পাস (গ) গাঁজার কলকে (ঘ) দেশলাই

উত্তর- গাজার কলকে।

(৯) “আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র ।” – কথাটির বক্তা হলেন

(ক) নিমাইবাবু (খ) জগদীশবাবু (গ) অপূর্ব (ঘ) গিরিশ মহাপাত্র

উত্তর- নিমাইবাবু।

(১০) “সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।”- ‘সে’ বলতে বোঝানো হয়েছে

(ক) নিমাইবাবুকে (খ) গিরিশ মহাপাত্রকে (গ) সব্যসাচী মল্লিককে (ঘ) রাসবিহারী বসুকে

উত্তর- সব্যসাচী মল্লিককে।

(১১) অপূর্ব জাতিতে ছিল-

(ক) ব্রাহ্মণ (খ) ক্ষত্রিয় (গ) বৈশ্য (ঘ) শূদ্র

উত্তর- ব্রাহ্মণ।

(১২) ‘মহাপাত্র… ধীর মন্থর পদে_______রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল।’- শূন্যস্থান পূরণ করো।

(ক) উত্তর দিকের (খ) পূর্ব দিকের (গ) দক্ষিণ দিকের (ঘ) পিছনের

উত্তর- উত্তর দিকের।

(১৩) অপূর্বকে প্রতিদিন নিজের হাতের মিষ্টান্ন খাওয়াতে চেয়েছিল-

(ক) রামদাস (খ) তেওয়ারি (গ) তলওয়ারকরের স্ত্রী (ঘ) ব্রাহ্মণ পেয়াদা

উত্তর- তলওয়ারকরের স্ত্রী।

(১৪) “তা ছাড়া এত বড় বন্ধু!”- এখানে কাকে এত বড় বন্ধু বলা হয়েছে,?

(ক) নিমাইবাবুকে (খ) রামদাসকে (গ) খ্রিস্টান মেয়েটিকে (ঘ) জগদীশ বাবুকে

উত্তর- খ্রিস্টান মেয়েটিকে।

আরও দেখুনঃ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download

(১৫) তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল-

(ক) ফরায় (খ) প্রোমে (গ) ভামোয় (ঘ) মিকথিলায়

উত্তর- ফরায়।

(১৬) “বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন।”- বক্তার বাবা চাকরি করে দিয়েছিলেন-

(ক) তেওয়ারিকে (খ) নিমাই বাবুকে (গ) জগদীশ বাবুকে (ঘ) রামদাসকে

উত্তর- নিমাই বাবুকে।

(১৭) “বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে।”- উক্তিটির বক্তা

(ক) নিমাই বাবু (খ) রামদাস (গ) অপূর্ব (ঘ) তেওয়ারি

উত্তর- রামদাস।

(১৮) “… এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল।”- সুখবরটি হলো

(ক) অপূর্ব ভামো চলে যাচ্ছে (খ) পলিটিক্যাল সাসপেক্ট ধরা পড়েছে (গ) ফিরিঙ্গিদের লাথিতে অপূর্বর যে হাড়- পাঁজরা ভেঙে যায়নি (ঘ) ট্রেনের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়ার কিছু সুবিধা পাওয়া গেছে

উত্তর- ফিরিঙ্গিদের লাথিতে অপূর্বর যে হাড়-পাঁজরা ভেঙে যায়নি।

(১৯) তিওয়ারি কিসের জন্য বাসাতেই থেকে গেল?

(ক) বিশ্রামের জন্য (খ) খবরদারির জন্য (গ) আত্মগোপনের জন্য (ঘ) কোনোটিই নয়

উত্তর- খবরদারির জন্য।

(২০) ” সুতরাং কেমন আর ভয় নাই।” – তার থেকে ভয় আর নাই?

(ক) সাহেবের (খ) ক্রিশ্চান মেয়েটির (গ) পুলিশের (ঘ) চোরের

উত্তর- সাহেবের।

(২১) গিরিশ মহাপাত্র তার দুজন বন্ধু আসার কথা ছিল বলে জানিয়েছে

(ক) ম্যানডাল থেকে (খ) প্রোম থেকে (গ) এনাঞ্জাং থেকে (ঘ) মিকথিলা থেকে

উত্তর- এনাঞ্জাং থেকে ।

(২২) ” কথায় বলে পরোধর্ম ভয়াবয়।”- উক্তিটির বক্তা হল

(ক) নিমাই বাবু (খ) জগদীশ বাবু (গ) অপূর্ব (ঘ) গিরিশ মহাপাত্র

উত্তর- গিরিশ মহাপাত্র।

(২৩) ‘কিছু কিছু শিখেছিলাম ‘- কী শিখেছিলাম?

(ক) লেখাপড়া (খ) শাস্ত্র-টাস্ত্র (গ) গানবাজনা (ঘ) ক ও খ উভয়েই

উত্তর – ক ও খ উভয়েই।

(২৪) ভামো যাত্রাকালে পুলিশ অপূর্বর নাম-ঠিকানা জিজ্ঞেস করেছিল

(ক) চার বার (খ) দুই বার (গ) তিন বার (ঘ) এক বার

উত্তর- তিন বার।

(২৫) গিরিশ মহাপাত্রের দুটি চোখ ছিল-

(ক) ধূর্ত (খ) উদাস (গ) বিষন্ন (ঘ) গভীর জলাশয়ের মত

উত্তর- গভীর জলাশয়ের মত।

(২৬) ” এখন _____থাকবে?” শূন্যস্থান পূরণ করো।

(ক) রেঙ্গুনেই (খ) বর্মায় (গ) গয়ায় (ঘ) বিহারেই

উত্তর- রেঙ্গনেই।

(২৭) ‘আমি তাকে কাকা বলি’- উদ্ধৃত উক্তিটিতে কাকা কে?

(ক) তেওয়ারি (খ) অপূর্ব (গ) জগদীশবাবু (ঘ) নিমাই বাবু

উত্তর- নিমাইবাবু।

(২৮) গিরিশ মহাপাত্রের মধ্যে যা খন্ডানো যায় না-

(ক) কর্মফল (খ) হাতের লেখা (গ) ললাটের লিখন (ঘ) ভাগ্য

উত্তর- ললাটের লিখন।

(২৯) পলিটিক্যাল সাসপেক্ট এর নাম কি ছিল?

(ক) নিমাইবাবু (খ) সব্যসাচী মল্লিক (গ) তলওয়ারকর (ঘ) গিরিশ মহাপাত্র

উত্তর- সব্যসাচী মল্লিক।

(৩০) “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই”- এখানে জানোয়ার কে?

(ক) গিরিশ মহাপাত্র (খ) জগদীশ বাবু (গ) তলওয়ারকর (ঘ) নিমাই বাবু

উত্তর- গিরিশ মহাপাত্র।

(৩১) “আজ বাড়ি থেকে কোন চিঠি পেয়েছেন নাকি?”- কথাটির বক্তা-

(ক) সব্যসাচী মল্লিক (খ) গিরিশ মহাপাত্র (গ) তলওয়ারকর (ঘ) নিমাইবাবু

উত্তর- তলওয়ারকর।

(৩২) “আমাদের ভামোর অফিসে কোন শৃঙ্খলাই হচ্ছে না।”- বক্তা হলেন

(ক) বড়ো সাহেব (খ) সব্যসাচী মল্লিক (গ) নিমাই বাবু(ঘ) জগদীশ বাবু

উত্তর – বড় সাহেব।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
প্রবন্ধ রচনা
মক টেস্ট