The Role of Mass Media in the Expansion of Education: আজকের প্রতিবেদনে আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা প্রবন্ধ রচনা “শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা (The Role of Mass Media in the Expansion of Education)” সুন্দর করে লিখে দেওয়া হলো। এই প্রবন্ধ রচনাতে যে সমস্ত পয়েন্ট গুলি ব্যবহার করা হয়েছে তা হল-
ভূমিকা – গণমাধ্যমের ধারণা ও ধরন – শিক্ষা বিস্তারে ভূমিকা – ডিজিটাল গণমাধ্যম ও অনলাইন শিক্ষা – সচেতনতা ও মূল্যবোধ গঠনে ভূমিকা -সীমাবদ্ধতা ও করণীয় – উপসংহার।
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা যারা বাংলা বিষয়ের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা প্রবন্ধ রচনা খুঁজে চলেছো তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য “শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা (The Role of Mass Media in the Expansion of Education)” প্রবন্ধ রচনাটি দেখে নিতে পারো।
শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা (The Role of Mass Media in the Expansion of Education)
“সংবাদপত্রের কাজ কেবল সংবাদ পরিবেশন নয়, বরং জনমত গঠন ও জনশিক্ষা দেওয়া।” — মহাত্মা গান্ধী
ভূমিকা :
শিক্ষা মানবজীবনের সর্বাধিক মূল্যবান সম্পদ। আধুনিক যুগে শিক্ষার প্রসার ও বিকাশে গণমাধ্যম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের মাধ্যমে শিক্ষা আজ আর শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ নয়।
গণমাধ্যমের ধারণা ও ধরন :
গণমাধ্যম বলতে সেই সব মাধ্যমকে বোঝায় যার মাধ্যমে তথ্য, সংবাদ ও জ্ঞান ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে যায়। মুদ্রিত গণমাধ্যম যেমন সংবাদপত্র ও পত্রিকা, ইলেকট্রনিক গণমাধ্যম যেমন রেডিও ও টেলিভিশন এবং আধুনিক ডিজিটাল মাধ্যম যেমন ইন্টারনেট (Internet), ইউটিউব (Youtube), ই-লার্নিং (E learning) প্ল্যাটফর্ম—সবই শিক্ষা বিস্তারে সহায়ক।
শিক্ষা বিস্তারে ভূমিকা :
গণমাধ্যম শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করে তুলেছে। টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান, ডকুমেন্টারি ও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই জ্ঞান অর্জন করতে পারে। সংবাদপত্রের শিক্ষাবিষয়ক পাতা সাধারণ জ্ঞান, ভাষা শিক্ষা ও সমসাময়িক বিষয় সম্পর্কে ধারণা দেয়। রেডিওর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও শিক্ষার আলো পায়।
ডিজিটাল গণমাধ্যম ও অনলাইন শিক্ষা :
ইন্টারনেট ও সামাজিক মাধ্যম শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনলাইন কোর্স (Online Course), ই-বুক (ebook), ভার্চুয়াল ক্লাসরুম ও শিক্ষামূলক অ্যাপ শিক্ষার্থীদের স্বশিক্ষায় উৎসাহিত করছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় গণমাধ্যম শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সচেতনতা ও মূল্যবোধ গঠনে ভূমিকা :
গণমাধ্যম কেবল পাঠ্যশিক্ষাই নয়, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব ও সচেতনতা গঠনে সহায়তা করে। বিজ্ঞানমনস্কতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সচেতনতা ও জাতীয় চেতনা বিকাশে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য।
সীমাবদ্ধতা ও করণীয় :
তবে অপপ্রচার, ভ্রান্ত তথ্য ও অতিরিক্ত বিনোদনমূলক বিষয় শিক্ষার ক্ষতি করতে পারে। তাই গণমাধ্যমের যথাযথ ব্যবহার ও তথ্য যাচাই করা জরুরি। শিক্ষামূলক কন্টেন্টের পরিমাণ বাড়ানো প্রয়োজন।
উপসংহার :
শিক্ষা বিস্তারে গণমাধ্যম আজ অপরিহার্য একটি শক্তি। সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে গণমাধ্যম শিক্ষাকে আরও সর্বজনীন ও কার্যকর করে তুলতে পারে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
✅ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel, Facebook Pageজয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
LATEST POSTS:
- রসায়ন প্রশ্নপত্র- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার | HS 2027 Chemistry Question Paper Semester 3 PDF
- উচ্চমাধ্যমিক ২০২৭ সেমিস্টার ৩ ভূগোল প্রশ্নপত্র PDF | WBCHSE Class 12 Geography Sem-3 Question Paper Download
- উচ্চমাধ্যমিক ২০২৭ ইতিহাস প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার | WBHS 2027 Sem-3 History Question Paper PDF Download
- বাংলা প্রশ্নপত্র-উচ্চমাধ্যমিক ২০২৭ সেমিস্টার ৩ পরীক্ষা | 2027 HS Sem-3 Bengali Question Paper PDF
- ড. শ্যামাপ্রসাদ মুখার্জি (dr shyama prasad mukherjee) প্রবন্ধ রচনা | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য




