West Bengal HS Result 2026 Today: অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। আজ, ১৪ মে ২০২৬, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। জীবনের অন্যতম বড় এই পরীক্ষার ফল হাতে পেতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে এখন তুঙ্গে রয়েছে উদ্দীপনা।
HS Result 2026: কখন এবং কীভাবে জানা যাবে ফলাফল?
সংসদ সূত্রে জানানো হয়েছে, আজ সকাল থেকেই ফলাফল প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সময়গুলো নিচে দেওয়া হলো:
প্রেস কনফারেন্স: আজ সকাল ১০:৩০ মিনিটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে ফলাফল ও মেধাতালিকা ঘোষণা করা হবে।
অনলাইনে রেজাল্ট: ছাত্র-ছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পাবেন সকাল ১১:০০ টা থেকে।
মার্কশিট ও সার্টিফিকেট: এ বছর পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর হলো, রেজাল্ট প্রকাশের দিন অর্থাৎ আজই বিদ্যালয় থেকে তাদের অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।
অনলাইনে রেজাল্ট দেখার সহজ পদ্ধতি
সকাল ১১টার পর ছাত্র-ছাত্রীরা নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন:
(1) প্রথমে নিচে দেওয়া ওয়েবসাইট গুলি থেকে যেকোনো একটিতে ক্লিক করতে হবে। ✔️Check Now
(2) এরপর উচ্চমাধ্যমিক ২০২৬ রেজাল্ট দেখার নির্দিষ্ট পেজ ওপেন হবে।
(3) আপনার রোল নম্বর (Roll) এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট করুন।
(4) ক্যাপচা কোড থাকলে সেটি পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
(5) স্ক্রিনে আপনার রেজাল্ট ও বিষয়ভিত্তিক নম্বর দেখা যাবে। ভবিষ্যতের জন্য এটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখুন।
স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ
অন্যান্য বছরের তুলনায় এ বছর দ্রুততম সময়ে ছাত্র-ছাত্রীদের হাতে নথিপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই প্রত্যেকটি বিদ্যালয়ের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে ছাত্র-ছাত্রীদের হাতে তা তুলে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে মার্কশিট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।
সকল পরীক্ষার্থীর জন্য আমাদের টিমের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা!
আরও দেখুন: Madhyamik 2026 Result PPR-PPS | মাধ্যমিক ২০২৬ উত্তরপত্রের রিভিউ বা স্কুটনি পদ্ধতি
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel, Facebook Pageজয়েন করুন এবং Telegram Channelজয়েন করুন।
LATEST POSTS:
- ড. শ্যামাপ্রসাদ মুখার্জি (dr shyama prasad mukherjee) প্রবন্ধ রচনা | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য
- NMMSE Scholarship 2026 | স্কলারশিপ ৪৮০০০ টাকা! আবেদন শুরু হল
- মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন PDF | WB Madhyamik 2027 Exam Routine PDF
- পরিবেশ দূষণ ও তার প্রতিকার-বাংলা প্রবন্ধ রচনা | Environmental polution and its remedies
- HS 2027 Semester 3 Exam Routine | প্রকাশিত হলো! চেক করুন পরীক্ষার সময়সূচি




