JBNSTS Scholarship 2024 : পশ্চিমবঙ্গের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (Jagadish Bose National Science Talent Search) প্রদান করছে পশ্চিমবঙ্গ সরকার। উচ্চমাধ্যমিক স্তরে এবং কলেজ স্তরে মেধাবী ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এগিয়ে যাওয়ার জন্যেই জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এখানে ছাত্র-ছাত্রীদের অন্তত ৪৮ হাজার টাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে।
একনজরে>>
JBNSTS Scholarship 2024: জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ
জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ মূলত দুই ধরনের উচ্চমাধ্যমিক স্তরের জন্য জুনিয়র স্কলারশিপ (জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি পরীক্ষা) এবং কলেজ স্তরের জন্য সিনিয়র স্কলারশিপ (সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি পরীক্ষা)।
JBNSTS Scholarship 2024: স্কলারশিপে আবেদনে কি কি যোগ্যতা লাগবে
দুই ধরনের স্কলারশিপের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা নীচে আলোচনা করা হলো।
- জুনিয়র স্কলারশিপ (JBNSTS Junior): আবেদনকারীকে মাধ্যমিকে অন্তত ৭৫% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে এবং পশ্চিমবঙ্গেরই কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পাঠরত হতে হবে।
- সিনিয়র স্কলারশিপ (JBNSTS SEnior): যে সমস্ত আবেদনকারী চলতি ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হয়েছে এবং যারা BSc (HONS) / BS-MS / Medicine / Engineering কোর্সে পশ্চিমবঙ্গে পাঠরত তারা আবেদন করতে পারবে।
স্কলারশিপের পরিমান (Scholarship Amount)
| জুনিয়র স্কলারশিপ (JBNSTS Junior) | সিনিয়র স্কলারশিপ (JBNSTS SEnior) |
|---|---|
| দুই বছরের জন্য প্রতি মাসে ১২৫০ টাকা করে এবং ২৫০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে দেওয়া হবে। | পুরো কোর্স সময়ে প্রতি মাসে ৪০০০ টাকা করে এবং ৫০০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে দেওয়া হবে। |
| জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (JBKMBS) | সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (SBKMBS) |
| দুই বছরের জন্য প্রতি মাসে ১২৫০ টাকা করে এবং ২৫০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে দেওয়া হবে। | পুরো কোর্স সময়ে প্রতি মাসে ৪০০০ টাকা করে এবং ৫০০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে দেওয়া হবে। |
JBNSTS আবেদনের সময়সীমা ও পরীক্ষার তারিখ
জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ ২০২৪ পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে ১ জুন ২০২৪ এবং চলবে ৩১ জুলাই ২০২৪। লিখিত পরীক্ষা হবে পশ্চিমবঙ্গেরই কোনো বিদ্যালয়ে ১৮ আগস্ট ২০২৪।
BNSTS আবেদনের অফিসিয়াল লিঙ্ক
নীচে BNSTS Scholarship 2024 আবেদনের অফিসিয়াল লিঙ্ক দেওয়া হলো।
Junior Talent Search Test & Junior Bigyani Kanya Medha Britti 2024
Senior Talent Search Test & Senior Bigyani Kanya Medha Britti 2024
JBNSTS Scholarship 2024 আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য একনজরে
| Scholarship Name | Jagadish Bose National Science Talent Search |
| Application Starts | 1 June 2024 |
| Last Date | 31 July 2024 |
| Official Website | https://jbnsts.ac.in/ |
| Official Notice | Click here |
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র-PDF | WB HS 4th Semester Question Paper 2026 Free
- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! pdf দেখে নিন | High School Holiday List 2026
- [PDF] মাধ্যমিক ২০২৬ প্রশ্নপত্র (All Subjects) | Madhyamik Question Paper 2026 Download
- HS 2026 English 4th Semester Question Paper PDF | উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র
- উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ২০২৬ PDF | HS 4th Semester Bengali Question Paper 2026
