WBBSE Madhyamik 2026 Geography Question Paper: আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ২০২৬-এর ভূগোল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০ঃ৪৫ থেকে পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় দুপুর ২ঃ০০ টোয়। পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে প্রশ্নপত্রের ধরণ এবং মান নিয়ে প্রবল কৌতূহল দেখা যায়।
পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং আগামী বছরের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আজকের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রটি PDF ফরম্যাটে নিচে দেওয়া হলো।
এক নজরে মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২৬ (WBBSE Madhyamik 2026 Geography Question Paper)
আজকের পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে, পর্ষদের নির্ধারিত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনেই প্রশ্ন করা হয়েছে। মানচিত্র চিহ্নিতকরণ (Map Pointing) এবং ছোট প্রশ্নগুলো বেশ ভারসাম্যপূর্ণ ছিল।
| পরীক্ষা (Exam) | মাধ্যমিক ২০২৬ (Madhyamik 2026) |
| বোর্ড (Board) | West Bengal Board of Secondary Education (WBBSE) |
| বিষয় (Subject) | ভূগোল (Geography) |
| তারিখ (Date) | 07-02-2026 |
| পূর্ণমান (Full Marks) | 90 |
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF কেন ডাউনলোড করবেন?
১. মূল্যায়ন: পরীক্ষার্থীরা পরীক্ষার পর মিলিয়ে নিতে পারেন কোন প্রশ্নের উত্তর কেমন দিয়েছেন।
২. ভবিষ্যত প্রস্তুতি: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল।
৩. শিক্ষকদের সহায়তায়: কোচিং বা স্কুলের ক্লাসে প্র্যাকটিসের জন্য এটি অত্যন্ত কার্যকর।
প্রশ্নপত্রটি ডাউনলোড করুন
ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার জন্য নীচে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটি PDF ডাউনলোড করার দেওয়া হলো। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করলে সহজেই প্রশ্নপত্রটি PDF আকারে ডাউনলোড করা যাবে।
আরও দেখুনঃ দেখুন মাধ্যমিক ২০২৬ ইতিহাস প্রশ্নপত্র PDF | Madhyamik History Question Paper 2026
ভূগোল প্রশ্নপত্রের সংক্ষিপ্ত বিশ্লেষণ
শিক্ষকদের প্রাথমিক মতামত অনুযায়ী, এবারের প্রশ্নপত্রে বড় প্রশ্নগুলো (৫ নম্বর) বেশ কমন ছিল। বিশেষ করে প্রাকৃতিক ভূগোল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ অংশ থেকে ছাত্র-ছাত্রীরা প্রত্যাশামতো প্রশ্ন পেয়েছে। তবে কিছু MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্ন গভীর চিন্তাশীল ছিল, যা ভালো নম্বর পেতে সহায়ক হবে।
আগামী পরীক্ষার জন্য শুভকামনা
মাধ্যমিকের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য সকল ছাত্র-ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও এবং সফল হও। আমাদের ওয়েবসাইটটি ফলো করো নিয়মিত আপডেট এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র পাওয়ার জন্য।
📝 ছাত্র- ছাত্রী এবং অভিভাবকদের সুবিধার জন্য আজকে হওয়া ভূগোল প্রশ্নপত্রের বিভাগ-ক এবং বিভাগ-খ সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী আজ মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিলে তারা এই উত্তর গুলি একবার মিলিয়ে নাও। তাহলে আজকের পরীক্ষায় বিভাগ-ক এবং বিভাগ-খ থেকে কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং কত নম্বর পাবে তা কনর্ফাম হওয়া যাবে।
২০২৬ সালের মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র ও তার উত্তর
বিভাগ- ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ’ল:
(খ) সৌর শক্তি
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে:
(ক) ক্রেভাস
১.৩ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হ’ল:
(গ) আণবিক নাইট্রোজেন স্তর
১.৪ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায়, তা হ’ল:
(ঘ) ফন
১.৫ ‘শৈবাল সাগর’ দেখা যায়:
(ক) আটলান্টিক মহাসাগরে
১.৬ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলা হয়:
(ঘ) জোয়ারভাটা
১.৭ বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয়:
(খ) পুনর্বিন্যাস
১.৮ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হ’ল:
(গ) অমরাবতী
১.৯ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হ’ল:
(ক) জাস্কার
১.১০ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হ’ল:
(গ) দামোদর উপত্যকা পরিকল্পনা
১.১১ ভারতে শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে:
(ঘ) জায়িদ ফসল
১.১২ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হ’ল:
(গ) রেলইঞ্জিন শিল্প
১.১৩ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত:
(ক) মুম্বইতে
১.১৪ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং-এর সাহায্যে দেখানো হয়:
(ঘ) গাঢ় লাল
বিভাগ- ‘খ’
২.১ শুদ্ধ (শু) ও অশুদ্ধ (অ) নির্বাচন:
২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে ‘বার্থান’ নামকরণ করেছেন: শু
২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়: অ (প্রকৃতপক্ষে উষ্ণতা হ্রাস পায়)
২.১.৩ জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ: শু
২.১.৪ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে: অ (এটি সমকোণ নয়, সরলরৈখিক অবস্থান)
২.১.৫ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হ’ল গোয়া: অ (সঠিক উত্তর সিকিম)
২.১.৬ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে: শু
২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরী করা হয় না: অ
২.২ শূন্যস্থান পূরণ করো:
২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয়।
২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে পেডিমেন্ট/বাজাদা বলে।
২.২.৩ উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
২.২.৪ গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরী হয়।
২.২.৫ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে CFC (ক্লোরোফ্লুরোকার্বন) গ্যাস নির্গত করে।
২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে।
২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও:
২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার একক: কিউসেক (Cusec) বা কিউমেক (Cumec)।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা: ১০০%।
২.৩.৩ মেরু অঞ্চল থেকে প্রবাহিত সমুদ্রস্রোত: শীতল স্রোত।
২.৩.৪ মিনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বর্জ্য: পারদ।
২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি: কূপ ও নলকূপ।
২.৩.৬ উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারতে কোথায় বৃষ্টিপাত ঘটায়: করোমন্ডল উপকূলে (তামিলনাড়ু)।
২.৩.৭ ইন্টারনেট ব্যবহারে বিশ্বে ভারতের স্থান: দ্বিতীয়।
২.৩.৮ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো রেখা: সমোন্নতি রেখা (Contour line)।
২.৪ বামদিকের সাথে ডানদিকের মিল:
২.৪.১ ছোটোনাগপুর — ৩. পরেশনাথ পাহাড়
২.৪.২ অসম — ৪. বরদৈচিলা
২.৪.৩ হিমালয় — ১. পাইন
২.৪.৪ চিকমাগালুর — ২. কফি
📢 আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
LATEST POSTS
- একটি গাছের আত্মকথা- প্রবন্ধ রচনা | Autobiography of a Tree

- উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র-PDF | WB HS 4th Semester Question Paper 2026 Free

- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! pdf দেখে নিন | High School Holiday List 2026

- [PDF] মাধ্যমিক ২০২৬ প্রশ্নপত্র (All Subjects) | Madhyamik Question Paper 2026 Download

- HS 2026 English 4th Semester Question Paper PDF | উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র










